শারহু উসূলিস সুন্নাহ
Original price was: 550.00৳ .390.00৳ Current price is: 390.00৳ .
- মূল: ইমাম আহমাদ ইবন হাম্বাল র.
- ব্যাখ্যাকার: শাইখ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ রাজিহী
- অনুবাদ: উস্তায আব্দুল্লাহ মাহমূদ
- কভারের ধরন : হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা: ৩৮০
- বিষয়বস্তু: আকীদা, মানহাজ
- প্রকাশনী: বিলিভার্স ভিশন
- একটু পড়ে দেখুন
- 🚚 ১-৪ দিনে ডেলিভারি
- 🔖 প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি
- 🔄 ত্রুটিপূর্ণ বই ফেরতযোগ্য
- 📦 নিরাপদ প্যাকেজিং, নিশ্চিন্ত ডেলিভারি
বই সম্পর্কে
বইটি সম্পর্কে কিছু কথা:
কিছু বই আছে যা আহলুস সুন্নাহর আকীদা ও মানহাজের মৌলিক বই। ক্লাসিক বই। যেসব বইয়ের হাওয়ালা বা বক্তব্য ছাড়া আকীদা বা মানহাজের যে-কোনো বই-ই যেন অসম্পূর্ণ। এমনই একটি বই হলো, ইমাম আহমাদ বিন হাম্বাল (রাহি.)র ‘উসুলুস সুন্নাহ’। এই রিসালাহর গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। একাধিক আলিম যুগে যুগে এই ক্লাসিক বইটার ব্যাখ্যা করেছেন। তার মধ্যে ইলমি মহলে সমাদৃত একটি ব্যাখ্যাগ্রন্থ হলো, শাইখ রাজিহীর এই ব্যাখ্যাগ্রন্থটি। এই ব্যাখ্যাটি তুলনামূলকভাবে অনেক সহজবোধ্য, সুখপাঠ্য। শাইখ এমনভাবে পয়েন্ট ধরে ব্যাখ্যা করেছেন যে, মনে হবে তিনি যেন পাঠকের পিঠে হাত বুলিয়ে বুঝিয়ে দিচ্ছেন। জটিল কথাগুলোও একবার ছাড়া দুইবার বলে মন-মগজে গেঁথে দিচ্ছেন। যতটা সহজভাবে বলা যায়। ‘প্রাসঙ্গিক মাসআলা’ বর্ণনা করে পাঠকের মনে উদয় হওয়া সম্ভাব্য প্রশ্ন ও সংশয়ের জবাব দিয়েছেন। বইটি আপনার আকীদা ও মানহাজকে পরিপক্ক ও পোক্ত করবে। আপনার অনেক দিনের সংশয় নিরসন করবে। স্থিরতা আসবে ইনশাআল্লাহ।






Md Shahariar –
মুসলিম মানেই তার প্রধান সম্পদ তার ইমান ও আকিদা। শারহু উসূলিস সুন্নাহ বইটি ইমাম আহমাদ বিন হাম্বল রাহী: রচনা করেছেন। ওনার সেই বইটি অনুদিত হয়ে বিলিভার্স ভিশন পাবলিকেশন থেকে এসেছে। বইটিতে আকিদার বিভিন্ন শাখা প্রশাখা সহ কিয়ামত, তাকদীর সম্পর্কেও তোলে ধরা হয়েছে। সুধু তাই নয়, বইটির ব্যাখ্যাতে আহলে সুন্নত ওয়াল জামাহ ও পাশাপাশি ভিন্ন মতাবলম্বীদের মতবাদ গুছিয়ে উপস্থাপন করা হয়েছে। পরিশেষে বলতে চাই সকলেই গুরুত্বপূর্ণ বইটি পড়া উচিত।