Heedaayah Books

Dropdown Icon Menu
Centered Menu
Mobile E-commerce Header
-30%
🔥 BEST SELLING

মানহাজুস সালাফ

Rated 5.00 out of 5 based on 2 customer ratings
(2 customer reviews)

Original price was: 715.00৳ .Current price is: 500.00৳ .

- +
  • 🚚 ১-৪ দিনে ডেলিভারি
  • 🔖 প্রতি অর্ডারে বুকমার্ক ফ্রি
  • 🔄 ত্রুটিপূর্ণ বই ফেরতযোগ্য
  • 📦 নিরাপদ প্যাকেজিং, নিশ্চিন্ত ডেলিভারি

বই সম্পর্কে

বইটি সম্পর্কে কিছু কথা: n nমানহাজ হলো দীনী বিষয়সমূহ গ্রহণ করার ও বাস্তবায়ন করার পদ্ধতির নাম। দীনী প্রতিটি কাজে ও বিষয়ে মানহাজের তাৎপর্য ও গুরুত্ব অত্যধিক। মানহাজ যদি বাড়াবাড়ি ও শিথিলতা থেকে মুক্ত হয়ে মধ্যমপন্থি না-হয়, তাহলে বিচ্যুতি আবশ্যক। তাই একজন মুসলিমের জীবনে বিশুদ্ধ মধ্যমপন্থি মানহাজ অপরিহার্য। আর ইমাম আলবানী রাহিমাহুল্লাহ ছিলেন বিংশ শতাব্দীর বিশুদ্ধ মানহাজের কান্ডারি। বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি মুক্ত বিশুদ্ধ মানহাজ উম্মাহর সামনে তুলে ধরতে তিনি ছিলেন অকুতভয়। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদীসশাস্ত্রে যে বিরাট অবদান রেখেছেন, তা থেকে বাংলাভাষী মুসলিমরা উপকৃত হলেও তার আকীদা, মানহাজ ও ফিকহী অবদান থেকে বঞ্চিত রয়েছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর হাদীসশাস্ত্রের বাইরেও অন্যান্য ইলমী ঝরনা থেকে বাংলাভাষী মুসলিমরা যেন উপকৃত হতে পারে, সে-লক্ষ্যে কিছু উদ্যোগ গ্রহণ করি। এর প্রথম পদক্ষেপ ছিল ফিকহ কেন্দ্রিক ‘ফাতাওয়ায়ে আলবানী’ সংকলন। আলহামদুলিল্লাহ ফাতাওয়ার সংকলনটি পাঠকদের কাছে আশাতীত গ্রহণযোগ্যতা লাভ করে। ইনশাআল্লাহ তার ফাতাওয়ার সংকলন সামনে আরও কয়েক খণ্ডে প্রকাশ হবে। আর এর ধারাবাহিকতায় দ্বিতীয় পদক্ষেপ ‘মানহাজুস সালাফ’ নামক মানহাজ বিষয়ক এই গ্রন্থটি। n n• মানহাজুস সালাফ সংকলন ও অনুবাদের ক্ষেত্রে অনুসৃত পদ্ধতি ১. ‘মানহাজুস সালাফ’ গ্রন্থটির অধিকাংশ আলোচনা শাইখ ড.শাদী ইবন মুহাম্মাদ ইবন সালিম আলে-নুমান সংকলিত ‘জামিউ তুরাসিল আল্লামা আলবানী ফিল মানহাজ’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।  ২. ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর আলোচনা কোনোরকম পরিবর্তন ও পরিবর্ধন করা ছাড়াই অনুবাদ করা হয়েছে। তবে দুএক জায়গায় পাঠকদের সুবিধার্থে হুবহু অনুবাদ না করে সংক্ষিপ্ত অথবা বৃদ্ধি করা হয়েছে। যেসব জায়গায় সংক্ষিপ্ত বা বৃদ্ধি করা হয়েছে, সেসব জায়গা টীকায় ‘পরিমার্জিত’ লিখে চিহ্নিত করে দেওয়া হয়েছে। ৩. টীকায় আয়াত ও হাদীসের যে উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে, তা আমার নিজের পক্ষ থেকে। টীকায় সকল হাদীসের হুকুম লাগানো হয়নি। কারণ, তিনি গ্রহণযোগ্য হাদীস ছাড়া দলীল গ্রহণ করতেন না। তবে দুএক জায়গায় প্রদত্ত মতামতকে শক্তিশালী করার জন্য তিনি দুর্বল হাদীস এনেছেন। সে দু-একটি হাদীসের দুর্বলতা টীকায় উল্লেখ করা হয়েছে। ৪. ইমাম আলবানী রাহিমাহুল্লাহ-এর আলোচনার পূর্বে ও পরে আমার পক্ষ থেকে যে-টীকা ও আলোচনা সংযোজন করা হয়েছে, তার শুরুতে মোটাদাগে ‘আমি বলবো’ উল্লেখ করে সেসব টীকা চিহ্নিত করা হয়েছে। পাঠকদের বিষয়টি খেয়াল রাখার পরামর্শ রইলো।

রিভিউ ও মতামত

2 reviews for মানহাজুস সালাফ

  1. Rated 5 out of 5

    Md Shahariar –

    ধীরে ধীরে বইটি পড়ছিলাম। চাইলে খুব দ্রুত পড়া সম্ভব ছিল, তবুও নিজের জীবনধারায় প্রয়োগের লক্ষ্যে বইয়ের প্রতিটি পাতা ধীর গতিতে উল্টানোর সংকল্প নিলাম।

    অবশেষে আলহামদুলিল্লাহ, বইটি শেষ করতে পেরেছি। রাসূল ﷺ, সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ীদের আদর্শ পন্থা বা পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। মানহাজ একজন মুসলিমের প্রতিটি কর্মের মধ্যেই নির্ধারিত, যেমন: ঈমান-আকিদা, ইবাদত, আচরণ, ফিকহ, জিহাদ, বিদআত, সুন্নাহ, ইখতিলাফ, সমাজনীতি, রাজনীতি ইত্যাদি সহ অনেক কিছুই বিদ্যামান আছে।

    আমাদের কর্মপদ্ধতি হওয়া প্রয়োজন সালাফদের পন্থা অনুসরণে। সেই পদ্ধতিকে শিক্ষা হিসেবে রেখে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ’র বিভিন্ন সময়ের প্রশ্নোত্তর গুলো কিছু বই সংকলিত হয়েছে। সেই এক বা একাধিক বই থেকে সংকলন করে অনুদিত বই হিসেবে মানহাজুস সালাফ বইটির অবয়ব দেওয়া হয়েছে।

    সমাজে, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে, দ্বীনি ভাইবোনদের মধ্যে অনেক সময় কাদা ছোড়াছুড়ি ও বাড়াবাড়ি করতে দেখা যায়। প্রকৃত অর্থে তারা একটি ব্যালান্সিড গাইডলাইন পায় না, যার ফলে এ ধরনের সমস্যার সম্মুখীন হয়। সকল মতাদর্শকেই শ্রদ্ধা ও সম্মান করতে হবে। সালাফগণ আমাদের ভাইদের প্রতি কঠোর ছিলেন না; বরং তারা ছিলেন অনন্য গুণাবলির অধিকারী। তাদের কর্মপদ্ধতিই আমাদের একমাত্র পথের প্রদীপ।

    তাই সকলকে বলব—বইটি সংগ্রহ করে পড়ার জন্য। বিশেষ করে সালাফি মতাদর্শের ভাইবোনদের বলব, বইটি আপনাদের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখবে।
    .
    .
    বই মানহাজুস সালাফ
    মূল: শাইখ নাসিরুদ্দিন আলবানী রাহি:
    সংকলন: আব্দুল্লাহ মাহমুদ
    সম্পাদনা: শাইখ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী
    পৃষ্ঠা: ৫৫৬
    মুদ্রিত মূল্য: ৭১৫৳
    প্রকাশনায়: Believers Vision ⦿

  2. Rated 5 out of 5

    Md. Sayed –

    মানহাজ এমন এক বিষয় যা বাঙালি সমাজে কেউ কোনোদিন শুনে নি। হিদায়েত পাওয়ার পর আলহামদুলিল্লাহ যখন সালাফি ও আহলে হাদিস সম্পর্কে জানতে পারি একটি বিষয়ে খটকা ছিলো কেন নিজেকে সালাফি বলবো?
    কিছু দাই ছিলো যাদেরকে শায়েখরা খারেজি বলতো কেন বলতো। নাজাতপ্রাপ্তদের আকীদা কি? সাহাবিরা, তাবেয়ীনরা কিভাবে কুরআন ও সুন্নাহ মেনে চলতেন। এইগুলো জানতে পেরেছি আলহামদুলিল্লাহ।

    বইটি প্রত্যেক তালিবুল ইলমকে পড়ার জন্য সাজেস্ট করি। কিন্তু যাদেরই পড়তে বলি তারা ভ্রান্তদের বক্তব্য শুনে চায় না।

    আল্লাহ সুবহানাতায়ালা সবার জন্য সহজ করুক আমিন 💝

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top